ইরাক থেকে সব সামরিক সরঞ্জাম আনতে বলেছি : ট্রাম্প

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতীকী ছবি
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতীকী ছবি

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে দেশটির নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনী পালন করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরাক থেকে সেনা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র ও ইরাকের জন্য একটি অর্জন হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সফল হয়েছে।

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি সব ধরনের সামরিক সরঞ্জামও ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সেনাদের এমনকি সামরিক ঘাঁটির ‘সব স্ক্রু’ পর্যন্ত ফিরিয়ে আনতে বলা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরাক যুদ্ধের ২৩ বছরে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩১ হাজার আহত হয়েছেন। এছাড়া কয়েকশ বেসামরিক কন্ট্রাক্টরও নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহার দীর্ঘ সময়ের একটি যুদ্ধের সমাপ্তি। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অর্জন।

এর আগে ২০২১ সালে আফগানিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। তবে ওই প্রত্যাহারকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কাবুলের দিকে তালেবান যোদ্ধাদের অগ্রযাত্রার মধ্যে দ্রুত সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। সে সময় কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন।

সূত্র : মিডল ইস্ট আই

Muktomon/TA