মুক্তমন রিপোর্ট : নারী হকির উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬।
বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং BRAC Bank PLC-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই কর্মসূচিতে তরুণী খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠের অনুশীলনের পাশাপাশি হকির নিয়ম-কানুন ও কারিগরি বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রায় ১৫ মিনিটের একটি থিওরি ক্লাস অনুষ্ঠিত হয়। এতে হকি মাঠের পরিমাপ, খেলার সময়, আম্পায়ারের দায়িত্ব এবং বিভিন্ন কার্ডের ব্যবহার ও সংশ্লিষ্ট নিয়ম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, মাঠের অনুশীলনের পাশাপাশি খেলার নিয়ম ও কারিগরি বিষয়ে জ্ঞান অর্জনের ফলে তরুণী খেলোয়াড়দের সামগ্রিক দক্ষতা আরও বাড়বে।
বান্দরবান ও খাগড়াছড়ির তরুণী খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে নারী হকির জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ হকি ফেডারেশন।
মিডিয়া উইং
বাংলাদেশ হকি ফেডারেশন
Muktomon/TA