মুক্তমন রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল সেকশনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী ঢাকা পোস্টকে জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Muktomon/TA