ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১

Elephant_Collected
Elephant_Collected

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার) কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন নহর ফারি বন এলাকায় হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬০) নামের এক বন শ্রমিক নিহত ও ঈসমাইল (৪৫) নামে অপর একজন আহত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উভয় শ্রমিকের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায়। নিহত আবু ছিদ্দিক এলাকার আব্দুর গণির ছেলে।

নিহতের এলাকার সাবেক ইউপি সদস্য ও হেডম্যান আবদু শুক্কুর জানান, আহত ও নিহত দু’জনই বনবিভাগের শ্রমিক হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতের লাশ বুঝে নিতে রিপোর্ট লিখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে ।