অন্যান্য

দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজের অঙ্গীকার—স্থানীয় সরকার মন্ত্রী

মুক্তমন রিপোর্ট : দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী এভিনিউয়ের Pepper Tree BD Event Venue-তে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, দারিদ্র্য দূর করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়ন দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান জানান, নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি বৈশ্বিক অলাভজনক সংগঠন, যা তরুণদের নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button