অর্থ-বাণিজ্যসারাদেশ

প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: বিজিএমইএ’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

মুক্তমন রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম এবং শিল্প উদ্যোক্তা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করা হয়।

প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, শ্রমিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে শিল্পখাতকে আরও গতিশীল করা হবে। তিনি বিজিএমইএ’র ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস প্রদান করেন।

বৈঠকটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দেশের শিল্প ও কর্মসংস্থান খাতকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button