ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মুক্তমন রিপোর্ট : ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে মৌলভীবাজার এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানী জামে মসজিদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ মশুক।
এসময় বক্তব্য দেন জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, বাংলাদেশ রিপোর্টার কাউন্সিল (বিআরসি) এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম মেহেদী হাসান, সৈয়দ মাওলানা আব্দুল মুহিত, সুফি চৌধুরী এবং জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এর কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। তারা আরও দাবি করেন, মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মসজিদ-মাদ্রাসায় হামলার ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ডকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন বক্তারা।
সমাবেশ থেকে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনাগুলোর আন্তর্জাতিক তদন্ত দাবি করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।



