আইন-অপরাধসারাদেশ

জনগণের আস্থা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য: ত্রাণমন্ত্রী

জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

সোমবার সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার নিষ্ঠা, সততা ও আন্তরিকতাই এ উদ্যোগ সফল করতে পারে।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি বিশেষভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button