আইন-অপরাধ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: হীরা সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা, মধুমেলাকে সতর্কবার্তা

প্রতিনিধি (ফেনী): ফেনী শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে হীরা সুইটস এন্ড বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে হীরা সুইটসের রান্নাঘরে চরম নোংরা পরিবেশ, নিম্নমানের তেল ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহরের চাঁড়িপুর এলাকায় অবস্থিত মধুমেলা সুইটস পরিদর্শন করে তুলনামূলক সন্তোষজনক পরিবেশ পাওয়া যায়। তবে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button