বৃহত্তর উত্তরা

দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠিন জবাব দেয়া হবে: মোস্তফা জামান

মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান বলেছেন, দেশে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেয়া হবে। পলাতক স্বৈরাচারী গোষ্ঠী বা যে কোন অসাধু চক্র এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির চক্রান্ত করে তাহলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।

তবে আমরা কোন মিথ্যা মামলা দিবো না। অযথা হয়রানি করবো না। পলাতক সরকার আমাদের সকলের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করেছে। দেশনেতা তারেক রহমানের নির্দেশ জুলুম নির্যাতনের রাজনীতি করা যাবে না। এসব অপকর্ম করলে জনগন ভোট দেয় না। আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি আবার স্থানীয় সরকার নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হতে হলে তাদের পাশে থেকে সেবা সহযোগিতা করতে হবে।

সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলা ৫৩ নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা ও এলাকার দরিদ্রদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, আলী আহমেদ, রিপন হাসান খন্দকার, রবিউল ইসলাম রবু, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চাঁন মিয়া বেপারীর সৌজন্যে ৬ শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button