ক্যাম্পাস

চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মুক্তমন রিপোর্ট: নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলার ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এর শিক্ষক মিলনায়তনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমান এবং রাজশাহী কলেজ-এর বিভিন্ন বিভাগের প্রধানসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।
বক্তারা পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি এবং পাঠদান পদ্ধতি আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা নকলমুক্ত এইচএসসি পরীক্ষা গ্রহণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button