তাহের আলী স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার : আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “তাহের আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫” এর সনদ, নগদ অর্থ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (৭ মে ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, ব্যবসায়ী নেতা মোতালেব হোসেন রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ তাহের আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উদয়ন স্কুল এন্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুল আলম।
দক্ষিণখান থানা তাঁতি দলের আহবায়ক নয়ন রাজ। দক্ষিণখান ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুব দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শামীম মুন্সি। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



