সারাদেশ

নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধিত সংরক্ষিত আসনের এমপি সুবর্ণা সিকদার ঠাকুর

প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা-তে সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা এমপি সুবর্ণা সিকদার ঠাকুর-কে সংবর্ধনা দিয়েছে ওড়াকান্দী মিড উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নবনির্বাচিত এমপি সুবর্ণা সিকদার ঠাকুর ওড়াকান্দী ঠাকুর পরিবারের পুত্রবধূ এবং একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গোপালগঞ্জের সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি সুবর্ণা সিকদার ঠাকুর বলেন, “নিজ কর্মস্থল থেকে এমন সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। আগামী পাঁচ বছর জনগণের সেবা, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এসময় স্থানীয় জনসাধারণ ও অভিভাবকরা ওড়াকান্দী মিড উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন মেধাবী শিক্ষার্থী— লামিয়া, অন্বেষা ভক্ত ও অংকনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রী পদ্মনাথ ঠাকুর, শ্রী সম্পদ ঠাকুর, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মানি তালুকদার, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুলটু, মো. বাবু ফকির, সম্রাট বালা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button