জাতীয়সারাদেশ

মিয়ানমার কেন্দ্র করে ভূমিকম্প: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

মুক্তমন রিপোর্ট : আজ রাতে প্রায় ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার।

এর আগে আজ ভোরে আরও একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া অঞ্চলের কাছে, যা ঢাকার দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল উত্তর অক্ষাংশ ২২.৮৪ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৮৯.০১ ডিগ্রি।

তবে উৎপত্তিস্থল সাতক্ষীরায় এই ভূমিকম্পের কোনো কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি হওয়ায় এমন কম্পন মাঝেমধ্যেই অনুভূত হতে পারে, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button