বৃহত্তর উত্তরা

উত্তরার দিয়াবাড়িতে বস্তিতে আগুন, পুড়েছে অন্তত ২৫টি ঘর

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার বামনারটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে বামনারটেক এলাকার একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুটি ইউনিট উত্তরা থেকে এবং তিনটি ইউনিট টঙ্গী থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ২৫ থেকে ৩০টি আধা পাকা ঘর পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. চাঁন মিয়া ব্যাপারী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘর থেকে কিছু বের করার সুযোগ পাননি, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button