নির্বাচনবৃহত্তর উত্তরা

নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না : এস এম জাহাঙ্গীর

ইব্রাহিম সরকার, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নারীদের প্রতি সম্মান দেখান। সকল কর্মজীবী নারীদের সম্মানের সহিত কথাবার্তা না বললে দেশের সকল মা বোনরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে আপনি পালাতে হেলিকপ্টারও পাবেন না। আপনার ভেরিফাইড আইডি থেকে নারীদের প্রতি যে ভাষায় মন্তব্য করেছেন সেই অধিকার আপনাকে কেউ দেয়নি।

আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাইলে দেশের উন্নয়ন চাইলে ভোটাধিকার টেকসই করতে চাইলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিবেন।

বিগত ১৭ বছর যে প্রতিসিংসার রাজনীতির শিকার হয়েছি মিথ্যা মামলা জুলুমের শিকার হয়েছি আগামীতে রাজনৈতিক প্রতিপক্ষ যেন এমনটি ঢাকা ১৮ আসন এলাকায় না হয় বিষয়টি বিএনপি নেতাকর্মীরা খেয়াল রাখবেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের বাড়ীর প্রাঙ্গণে ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, আবু তাহের খান আবুল, আব্দুল বাতেন, উত্তরা পশ্চিম থানার আব্দুস সালাম, সোলায়মান হাসান, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসেন মূসা প্রমূখ সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তফা জামান বলেন, গত ২০২৩ সালের মার্চ মাসে রানাভোলায় আমার বাড়ীর সামনে একটি জনসভার আয়োজন করেছিলাম। তখন আওয়ামীলীগের গুন্ডাবাহিনী আমাদের জনসভায় হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত করেছিল। উল্টো আমাদের বিরুদ্ধেই ২ টি মামলা দিয়েছিল।আমরা অতীতের এসব ঘটনায় প্রতিশোধ নিবো না এবং এধরনের রাজনীতি আমরা করবো না। রাজধানীর মধ্যে যেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয় সেই লক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে।

দুপুর পর্যন্ত তুরাগের ৫৩ নং ওয়ার্ড, রানাভোলা, বামনারটেক, নয়ানগর, ডিয়াবাড়ী এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button