নির্বাচিত হলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেবো: এস এম জাহাঙ্গীর


মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা বর্তমানে চরম নাজুক অবস্থায় রয়েছে। বিগত ১৭ বছরে পলাতক সরকার স্বাস্থ্য খাতে ভয়াবহ লুটপাট চালিয়েছে। যন্ত্রপাতি আমদানির নামে কয়েকগুণ বিল দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, পলাতক সরকারের এক সাবেক স্বাস্থ্য মন্ত্রীর ছেলে প্রায় ৫শ কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে হাউজিং কোম্পানি খুলে ব্যবসা করছে। এসব দুর্নীতির খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ঢাকা-১৮ আসনে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমরা রাজনীতি করি জনকল্যাণের জন্য, আর জনগণের কল্যাণেই আজীবন নিজেকে নিবেদিত রাখতে চাই।”
শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর খেলার মাঠে জাতীয়তাবাদী ফোরাম, ১১ নম্বর সেক্টরের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. ফিরোজ জামান, যুবদল মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মহসিন খান, জাতীয়তাবাদী ফোরামের তালেবুল ইসলাম, মো. ইসাহাক আলী, মোগল ভূইয়া, মো. সিরাজ মিয়া, আমিনুল ইসলাম বাবু, মাসুদ শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে



