আইন-অপরাধসারাদেশ

সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জে ৪০ পিস ইয়াবা ও ১৬ হাজার ৯শ টাকাসহ এক মাদককারবারি গ্রেফতার

মুক্তমন রিপোর্ট : সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে ৪০ পিস ইয়াবা ও ১৬ হাজার ৯শ টাকাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা এবং নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৪০)। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button