

মুক্তমন রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টি—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির নেতারা।
এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, “আসসালামু আলাইকুম, প্রিয় সহযোদ্ধা ও দেশবাসী। জাতীয় নাগরিক পার্টির প্রথম বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এনসিপির সারা দেশের নেতাকর্মীরা ন্যায়, ইনসাফ ও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
বার্তায় দেশবাসী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের কাছে দোয়া কামনা করা হয়। পাশাপাশি দলের পক্ষ থেকে পুনরায় ঘোষণা করা হয় যে, বাংলাদেশপন্থী রাজনীতি ও একটি নতুন বাংলাদেশ বিনির্মাণই তাদের অঙ্গীকার।
শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।”



