আইন-অপরাধ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

মুক্তমন রিপোর্ট : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি-এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৩ বোতল বিদেশি মদ, ৬৬টি শাড়ি, ৭টি কম্বল, ১ হাজার ৬৫টি চকলেট এবং ৮১২টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবির অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button