ক্যাম্পাসনির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ, উত্তরা জোনে মতবিনিময় সভা

মুক্তমন রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছে। সেই আন্দোলনে বৃহত্তম উত্তরা অঞ্চল ছিল অন্যতম কেন্দ্রবিন্দু।

এই ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি ও ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনা বিনিময়ের লক্ষ্যে উত্তরা জোনের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা করেন ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম।

মতবিনিময়কালে আরিফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—দেশের পরিবর্তনে তরুণ সমাজ, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে সক্ষম। উত্তরা অঞ্চলের শিক্ষার্থীরা সেই আন্দোলনে যে সাহসিকতা ও সচেতনতার পরিচয় দিয়েছে, তা নতুন বাংলাদেশ গড়ার পথকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি, অধিকার ও ভবিষ্যৎ ভাবনাকে গুরুত্ব দিয়েই একটি ইনসাফভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের রাজনীতি এগিয়ে নিতে হবে। তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেই ঢাকা-১৮ এলাকাকে একটি আদর্শ ও বাসযোগ্য অঞ্চলে রূপান্তর করা হবে।

সভায় উপস্থিত ছাত্র সংগঠনের দায়িত্বশীলরাও শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button