রাজনীতি

তৃণমূলে দক্ষ নেতৃত্বই দল-জনগণের সেতুবন্ধন—বুলু

মুক্তমন ডেস্ক : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, তৃণমূল পর্যায়ে দক্ষ নেতৃত্বই দল ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে।

রোববার বিকেলে জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাংগঠনিক সক্ষমতা, দলের নীতি-আদর্শ এবং নেতাকর্মীদের রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে জনগণকে সংগঠিত ও অনুপ্রাণিত করা সম্ভব। এজন্য তৃণমূল পর্যায়ে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।

বুলু আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র দেশপ্রেম এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

সভা পরিচালনা করেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, বিএনপি শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতির প্রতীক এবং গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য দেন এবং সড়ক নিরাপত্তা, সংগঠন শক্তিশালীকরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নেতারা ভবিষ্যতে আরও সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button