রাজনীতি

মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা

মাগুরা প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় এসে গণসংবর্ধনা পেয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি।

শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুরের ওয়াপদা বাজারে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর পাবলিক লাইব্রেরির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও ফারুকুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সী রেজাউল করিম, আশরাফুল ইসলাম নালিম, রুবাইয়েত হোসেন খান, জিয়াউল হক ফরিদ, মুন্সি জাহাঙ্গীর হোসেন, রুমানুর রহমান বিপ্লব, শাহনাজ ফেরদৌস হ্যাপিসহ আরও অনেকে।

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।”

তিনি আরও বলেন, “মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button