খালখনন কর্মসূচি ‘মাছে-ভাতে বাঙালি’র দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু


মুক্তমন রিপোর্ট : আসাদুল হাবিব দুলু বলেছেন, খালখনন কর্মসূচি দেশে সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং খালে মাছ ও খালের পানিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হওয়ায় ‘মাছে-ভাতে বাঙালি’র সেই ঐতিহ্যবাহী দিন ফিরে আসবে।
শুক্রবার (২২ মে) দুপুরে ত্রিশাল উপজেলা এর ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী খালখনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
তিনি জানান, আগামীকাল তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের জন্য ত্রিশালে আসবেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালখনন কর্মসূচির সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছও রোপণ করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এসময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



