সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে জেলার গোমস্তাপুর উপজেলার মিরাপুর (পিড়ালপুকুর) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নারী মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিরাপুর গ্রামের মৃত তাহিরের মেয়ে।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদক নির্মূলে তাদের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button