সারাদেশ

পীরগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদূর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহান লিমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে কংগ্রেসের কার্যক্রম পরিচালিত হয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মানসম্মত বীজ ও কৃষি উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব। তারা উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৌশল প্রয়োগ, সুষম সার ব্যবহার, নিয়মিত মাটি পরীক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পীরগঞ্জের কৃষিখাতে আধুনিক ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button