সারাদেশ

বেনাপোল বন্দরে পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলন

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্য চালান প্রবেশ ও খালাস প্রক্রিয়া এবং বন্দরের দায়িত্ব সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সাংবাদিক সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (৪ মে) সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অনুষ্ঠিত এ সম্মেলনে বন্দর পরিচালক শামিম হোসেন সাংবাদিকদের সঙ্গে বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে প্রবেশমুখ থেকে শুরু করে বন্দর অভ্যন্তরে রেজিস্টার সংরক্ষণসহ সকল কার্যক্রম কাস্টমস, বিজিবি, সিএন্ডএফসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দরের পানি নিষ্কাশন সমস্যা দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভার সঙ্গে সমন্বয় করে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বন্দরে পণ্য প্রবেশ ও খালাস প্রক্রিয়ায় কঠোর নজরদারি রাখা হচ্ছে। বর্তমানে রিলিজ অর্ডার কম্পিউটারাইজড হওয়ায় কার্যক্রম অনেক সহজ ও দ্রুততর হয়েছে।
এ সময় বন্দর উপ-পরিচালক রুহুল আমিন, কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button