মুক্তমন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিকেবি অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মো. জাহিদ হোসেন (উপমহাব্যবস্থাপক), আহ্বায়ক সৈয়দ মো. লিয়াকত হোসেন (উপমহাব্যবস্থাপক), প্রধান কার্যালয় ও মাঠ কার্যালয়ের নির্বাহীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।