রাজারহাটে সার নিতে ৪০০ কৃষক, ২০০ জন পেলেন—বাকিরা পাবেন কাল

রাজারহাটের বটতলা বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে
রাজারহাটের বটতলা বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে

রেজাউল হক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বটতলা বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় ডিলারের মাধ্যমে ২০০ জন কৃষকের মধ্যে নির্ধারিত পরিমাণে সার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহের অংশ হিসেবে বটতলা বাজারে এ কার্যক্রমের আয়োজন করা হয়। বুধবার ২০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। সার নিতে সকাল থেকেই বটতলা বাজারে কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তবে সার নিতে আসা আরও প্রায় ২০০ জন কৃষক এদিন সার না পাওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। এ বিষয়ে সার ডিলার মতিয়ার রহমান বাদশা মিয়া জানান, পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। বুধবার ২০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। বাকি ২০০ জন কৃষককে আগামীকাল সার দেওয়া হবে।

ডিলার মতিয়ার রহমান বাদশা (মন্ডল) জানান, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বাকি কৃষকদের মধ্যে আগামীকাল সার বিতরণ করা হবে। কৃষকদের মধ্যে যাতে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া গেলে চলতি মৌসুমের চাষাবাদে তারা উপকৃত হবেন। নির্ধারিত সময়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে, সার বিতরণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো কৃষক হয়রানির শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।