মকবুল হোসেন : আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
আজ ০২ নভেম্বর ২০২৬ সোমবার বিকাল ১৫:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে এবং শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। নিরাপত্তা জোরদার ও পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় মোঃ আব্দুল্লাহ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA