দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

বীরগঞ্জে বিএনপি নেতা আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের ঘটনা।
বীরগঞ্জে বিএনপি নেতা আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের ঘটনা।

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা হোক।

Muktomon/TA