অরুণ কুমার সরকার : নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের চিতলমারীতে।
মঙ্গলবার সকাল ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রাথমিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, চিতলমারী সরকারি মহিলা কলেজের প্রভাষক তাহরিন অনন্যা এবং শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক অনিতা রানী রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
Muktomon/TA