জাতীয়নির্বাচন

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির বিশেষ হটলাইন চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হটলাইন নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা অনিয়মের বিষয় দ্রুত পুলিশের কাছে জানানো যাবে। বিশেষ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে নগরবাসীকে এসব নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্ধারিত হটলাইন নম্বরগুলো হলো:
01320037358
01320037359
01320037360

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button