আইন-অপরাধসারাদেশ

এক মাসে ৩২৯২ ফৌজদারি ও ১৪৪২ ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

মুক্তমন রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৩২৯২টি ফৌজদারি এবং ১৪৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত ৫৬১০ জনের মধ্যে ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জানুয়ারি মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫৬১০ জনকে গ্রেফতার করে। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে এসব আসামির বিরুদ্ধে দায়ের করা ৩২৯২টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়। এ সব মামলায় মোট ১৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৪১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে, একই সময়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ মতিঝিল ট্রাফিক বিভাগের মাধ্যমে ১৯৫৩টি ট্রাফিক মামলা দায়ের করে। এর মধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক চলতি মাসে ৩৮৩টিসহ মোট ১৪৪২টি ট্রাফিক মামলার নিষ্পত্তি করা হয় এবং এসব মামলায় ৬ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যেসব অপরাধে লঘু শাস্তির বিধান রয়েছে, সেগুলোর বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button