আইন-অপরাধবৃহত্তর উত্তরামত প্রকাশ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ যুবদল নেতা জাহাঙ্গীর আলম আটক

মুক্তমন রিপোর্ট : ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ঢাকা জেলা যুবদলের এক নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালপট্টি এলাকার সায়েদ আলী মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মণ্ডল (৪৫) কে আটক করে। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তার সহযোগী হিসেবে বগুড়া সদর থানার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন (৪০) এবং নওগাঁ জেলার রাণীনগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল (৩৮) কে আটক করা হয়। তারা দুজনেই বর্তমানে জাহাঙ্গীর আলম মণ্ডলের বাড়িতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫টি ছোট চাকু, ২টি দা, ১৯টি কাঠের লাঠি, ১২টি ককটেল এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আটক তিনজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. রুবেল হাওলাদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ককটেল সদৃশ বিস্ফোরক থাকায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button