নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সম্প্রীতির বার্তা দিলেন এস এম জাহাঙ্গীর

মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

উত্তরায় সৌজন্য সাক্ষাৎ

সোমবার সন্ধ্যায় উত্তরায় তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ও ঢাকা-১৮ আসনে মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। এ সময় নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনায় এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সামাজিক সমস্যা নিরসন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকায় শান্তির রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্প্রীতির আহ্বান

এস এম জাহাঙ্গীর হোসেন সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদ্রাসা, স্কুল কিংবা কল্যাণ সমিতিকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, “যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব দিতে হবে, দলীয়করণ করা যাবে না।”

তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক কর্মকাণ্ড সংঘাত সৃষ্টি করতে পারে। ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অন্যায়-অত্যাচার ও অপরাধ অনেকটাই দূর করা সম্ভব।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিবেদন: মাহমুদুল হাসান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button