নির্বাচনরাজনীতিসারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মুক্তমন রিপোর্ট :স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং তাঁদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রশাসকরা নিজ নিজ সিটির উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম;
ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান;
খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু;
সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী;
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং
গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button