ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা


মুক্তমন ডেস্ক : ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের ২৫ সদস্যের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য মোঃ হাসিবুল হাসানের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নূর হোসেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বিল্লাল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন গোলাম মোস্তফা ও মোঃ মিজানুর রহমান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ ও মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ভূইয়া, অর্থ সম্পাদক মানিক চন্দ্র মহানায়ক, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন টিটুসহ বিভিন্ন দায়িত্বে আরও সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, “সকলের সহযোগিতা ও পরামর্শে আগামী দুই বছর দায়িত্ব পালন করতে চাই। সংগঠনকে একটি শক্তিশালী ও প্রকৌশলী বান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”



