জাতীয়

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে এ সংক্রান্ত একটি চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী ৫ দিনসহ মোট ১৩ দিন সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এ কার্যক্রম আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button