মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লা। ২৫ সদস্যের নতুন কমিটিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন মোল্লা জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণী-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমান সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ শিহাব উদ্দিন মোল্লা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে কাজ করবেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তার প্রত্যাশা।
বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলার ১ নম্বর কক্ষে অবস্থিত।
Muktomon/TA