মুক্তমন রিপোর্ট : সুন্দরবনের খুলনা জেলার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকা থেকে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। পরে সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের তথ্য জানান।
তিনি জানান, অভিযানে হরিণের মাংস ও দেহাবশেষের পাশাপাশি একটি চামড়া জব্দ করা হয়। পরে জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Muktomon/TA