মকবুল হোসেন : ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান।
সভায় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ক্রিকেটের প্রাণবন্ত প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, জেলা প্রশাসনের প্রতিনিধি, প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA