নিগূঢ় রহস্যেঘেরা সাগর

নিগূঢ় রহস্যেঘেরা সাগর

 কলমে রিতুনুর 
 
নিগুঢ় রহস্যে ঘেরা সাগরের পানি
এখানে কতো জলজ প্রাণী বাস করে,
ক্ষুদার্থ মানুষ জাল নিয়ে এসে
হুমড়ি খেয়ে পড়ে নৌকায় বসে মাছ ধরে, 
জীবিকা নির্বাহ করে। 
সাগরের নোনা জল 
করে টলমল সফেদ ফেনা 
ছড়িয়ে পড়ে
মানুষ পরিবার নিয়ে এসে উপভোগ করে।
কিনারায় বালুতে গর্ত খুঁড়ে শামুক ঝিনুক পাথর নুড়ি 
থাকে বিশাল এরিয়া জুড়ে। 
কাশফুল ঘাসফুল ফুটে শরৎকালে 
শঙ্খ বাজায় শঙ্খিরা তালে তালে। 
মধুর সুরে বাওয়ালিরা বাঁশি বাজায় 
স্বপ্নের সাগরের ও আছে মিষ্টি হাসি।
সাগর দেখে সবাই যাওয়ার সময়
অনুভূতি প্রকাশ করে 
বলে সাগর  বড়ই ভালো 
তবু কেন সাগর দেখে আকাশের মুখ থাকে কালো।
তবে কি আকাশ সাগর কে 
সুখ দিতে চায় না কিসের এত 
আকাশের মনে সাগর নিয়ে রোজ রোজ বায়না।।

Muktomon/TA