নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করলেন এডিনবরার ডাচেস সোফি

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে ডাচেস অব এডিনবরা সোফি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে ডাচেস অব এডিনবরা সোফি।

মুক্তমন রিপোর্ট : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং নারী শান্তিরক্ষীদের ভূমিকা সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।

সোমবার (৯ নভেম্বর) বিপসট পরিদর্শনকালে তিনি বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শান্তিরক্ষা মিশনে তাঁদের দায়িত্ব, অভিজ্ঞতা ও অবদান সম্পর্কে খোঁজখবর নেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ বাংলাদেশ। এসব মিশনে দেশের নারী সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারী শান্তিরক্ষীদের অবদান তুলে ধরতেই সোফির এই সফর।

উল্লেখ্য, সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন তিনি।

Muktomon/TA