আন্দোলন দমনে অর্থের জোগানদাতা আ.লীগ নেতা গ্রেফতার

jafor
jafor

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে নগরের সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন তিনি।

জাফর পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি।

সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বলেন, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় জাফরকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়িক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে তিনটি জিডি রয়েছে।

পটিয়া-সদরঘাট থানা এলাকায় দখল-চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন জাফর ও ছেলে হালিশহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিযাদ আহসান।