মুক্তমন রিপোর্ট: রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরে বৈরী আবহাওয়ার কারণে ২নং রোডের ২১ নং প্লটের ভীতরে থাকা বড় একটি কাঠাঁল গাছ ভেঙে পরে বিদ্যুৎতের মেন লাইনের উপর। তখন গাছের আঘাতে ২নং রোডের মেইন তার ছিড়ে পরে দেড় ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এই এলাকা। এসময় উক্ত প্লটের বাউন্ডারি দেয়াল ভেঙে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস এবং ডেসকোর অক্লান্ত পরিশ্রমে লাইন ঠিক করা হয়। উক্ত খালী প্লটটি সড়ক ও জনপদ বিভাগের সাবেক চীফ ইন্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ।
আজ রোববার বিকেল ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।