উত্তরায় কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

20260516_213647
20260516_213647

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে “কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বাদ মাগরিব উত্তরা সী-শেল পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, অভিভাবক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আতিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য মাহবুবুল আলম মুকুল, অধ্যক্ষ আশরাফুল হক, ১নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল এবং থানা নায়েবে আমীর সুলতান আহমেদ। এছাড়াও থানা, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে আয়োজিত এ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতায় ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা কোরআনের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের প্রতি আহ্বান জানান।