চিকিৎসার জন্য গিয়েছিলেন

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

মুক্তমন রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাত প্রায় ২টার দিকে আগুন লাগার পর হোটেলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে বিস্তারিত পরিচয় ও অন্যান্য তথ্য জানার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।