গোপালগঞ্জে কামিল সারোয়ারের মায়ের ইন্তেকাল

গোপালগঞ্জে কামিল সারোয়ারের মায়ের ইন্তেকাল
গোপালগঞ্জে কামিল সারোয়ারের মায়ের ইন্তেকাল

মুক্তম রিপোর্টার : “কুল্লু নাফসিন জায়িকাতুল মউত” — প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হীরাবাড়ী রোডের ব্যাংকপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর কামিল সারোয়ার, সজিব ও রাজিবের মা এবং মরহুম ইউনুস মিয়ার সহধর্মিণী ইন্তেকাল করেছেন।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৭টায় ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজে জানাজা আজ সোমবার আসর নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

মরহুমার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।