গোমস্তাপুরে ডিএনসি অভিযানে ১০০ লিটার ওয়াশসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

WhatsApp Image 2026-04-12 at 19.47.01
WhatsApp Image 2026-04-12 at 19.47.01

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল ৮টা থেকে প্রায় ৪০ মিনিটব্যাপী অভিযানে মাদক তৈরি ও কেনাবেচার সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি শ্রী সমরা (৪৮), তিনি স্থানীয় খরপা গ্রামের বাসিন্দা। অভিযান চলাকালে তার হেফাজত থেকে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) জব্দ করা হয়।

অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।